নবীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ০৭ মে ২০১৮, ১৫:৪০
হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের মার্কুলি গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে স্থানীয় এক হাওরে এ ঘটনাটি ঘটে। নিহত কৃষকের নাম বসু বৈষ্ণব (২৪)। তিনি ওই গ্রামের দীবেস্বর বৈষ্ণবের পুত্র। এ সময় তার সাথে কাজে থাকা একই গ্রামের হরিলাল বৈষ্ণবের পুত্র কৃষ্ণ কান্তি বৈষ্ণব (৪০) গুরুতর আহত হয়েছে।
 
স্থানীয়রা জানান, নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা বানিয়াচংয়ের মার্কুলি গ্রামে বৃষ্টির মধ্যে বাড়ির পার্শ্ববর্তী হাওরে ধান কাটার কাজ করছিলেন বসু বৈষ্ণব ও কৃষ্ণ কান্তি বৈষ্ণব। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তারা। পরে অন্য কৃষকরা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক বসু বৈষ্ণবকে মৃত ঘোষণা করেন।
 
কৃষক বসু বৈষ্ণবের মৃত্যুর খবর নিশ্চিত করে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ইদ্দিস আলম জানান, বজ্রপাতে আহত কৃষ্ণ কান্তি বৈষ্ণবকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
 
ইত্তেফাক/নূহু