ভারত সফররত বাংলাদেশের গণমাধ্যম সম্পাদক ও মালিকদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে নয়াদিল্লির নর্থ ব্লকে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ করেন।
একইদিন প্রতিনিধি দলের সদস্যরা ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের সাথেও দক্ষিণ ব্লকে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ করেন।
ছবিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে রয়েছেন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, সময় টিভির প্রধান সম্পাদক আহমেদ জুবায়ের, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং এশিয়ান এজের সম্পাদক শোয়েব চৌধুরী। দৈনিক সংবাদ সম্পাদক আলতামাস কবীরও প্রতিনিধি দলে রয়েছেন।
IMG0
প্রতিনিধি দলটি মঙ্গলবার সকালে ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে’র সঙ্গে বৈঠক করে। এছাড়া তারা কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) এর কার্যালয়ে ভারতের শীর্ষ স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেন। এসব আলোচনা ও বৈঠকে ঢাকা ও নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কসহ সার্বিক ইস্যুতে মত বিনিময় হয়।
ইত্তেফাক/এমআই
