চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৫

আপডেট : ০৯ মে ২০১৮, ১৩:৩৭
চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের একটি কয়লাখনিতে বুধবার মিথেন গ্যাস বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছে। খবর সিনহুয়ার।
 
কাউন্টির জনসংযোগ বিভাগ জানায়, শাওদং কাউন্টিতে হুনান বাওদিয়ান কুনলি মাইনিং কোম্পানি লিমিটেডের একটি কয়লাখনিতে রাত ৩ টা ১০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে।
 
প্রাদেশিক নিরাপত্তা কর্তৃপক্ষ ও কাউন্টি সরকারের কর্মকর্তারা উদ্ধার অভিযান চালাতে ঘটনাস্থলে পৌঁছেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ