গাসিক নির্বাচন স্থগিতের বিরুদ্ধে ইসির আবেদন

আপডেট : ০৯ মে ২০১৮, ১৪:৩৭
গাজীপুর সিটি নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।
 
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন রবিবার তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন হাইকোর্ট। সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত শিমুলিয়া এলাকার এক ব্যক্তির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়।
 
আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 
 
৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠিত। এখানে ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন।
 
ইত্তেফাক/কেকে