বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শুরু ৩ জুন

আপডেট : ০৯ মে ২০১৮, ২৩:০৮
বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৩ জুন। নিরপেক্ষ ভেন্যু ভারতের দেরাদুনের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ম্যাচের এই সিরিজ। 
 
দ্বিতীয় ম্যাচটি হবে ৫ জুন। আর শেষ ম্যাচ ৭ জুন। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় যেটি সাড়ে ৮টায়। 
 
তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ ভারতে রওনা দেবে ২৯ মে। বাংলাদেশ দল দেশে ফিরবে ৮ জুন।
 
ইত্তেফাক/কেআই