মানিকছড়িতে বজ্রপাতে সেনা সদস্য মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। উপজেলার ২নং বাটনাতলী ইউনিয়নের ডাইনছড়িতে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে মারা যাওয়া সেনা সদস্যের নাম মো. নুরুল আলম।
স্থানীয়সূত্রে জানা গেছে, আব্দুল আলীমের ছেলে মো. নুরুল আলম বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম সেনানিবাসে ৩৪ বীরে সেনা সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, নুরুল আলম ছুটিতে বাড়ি আসেন। বুধবার সন্ধ্যায় বাড়িতে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/আরকেজি
