কার মাথায় উঠবে মুকুট!

আপডেট : ১২ মে ২০১৮, ০৯:১৬
 
দেশের অন্যতম সুন্দরী প্রতিযোগিতা ‘লাক্স সুপারস্টার’। বর্তমানে শোবিজে জনপ্রিয় অনেক তারকার প্লাটফর্ম ছিল এই প্রতিযোগিতাটি। প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরেও অনুষ্ঠিত হচ্ছে ‘লাক্স সুপারস্টার’।
 
আজ ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠানের জমকালো গ্র্যান্ড ফিনালে এবং জানা যাবে বিজয়ীর নাম। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। সারাদেশ থেকে অংশ নেওয়া হাজারো প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে নেওয়া হয়েছে সেরা পাঁচজনকে।
 
গত পাঁচ মাসে ফটোশুট, অ্যাক্টিং, ড্যান্স, মডেলিংসহ বিভিন্ন টাস্কের মাধ্যমে প্রতিযোগীদের ভেতর থেকে বের করে আনা হয়েছে তাদের অদেখা প্রতিভাগুলোকে। তারা হলেন সামিয়া অথৈ, মিম মানতাশা, সারওয়াত আজাদ বৃষ্টি, ইশরাত জাহান ও নাবিলা আফরোজ।
 
লাক্স সুপারস্টারের এবারের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে থাকছে চমক। প্রথমবার একই মঞ্চে পারফর্ম করবেন সাবেক তিন লাক্স সুপারস্টার। তারা হচ্ছেন মীম, মেহজাবীন ও মম। এবারের আসরের বিচারক সাদিয়া ইসলাম মৌ, তাহসান খান ও আরিফিন শুভ।
 
ইত্তেফাক/মোস্তাফিজ