নাগেশ্বরীতে বজ্রপাতে ১ জনের মৃত্যু

আপডেট : ১১ মে ২০১৮, ১৪:৩১
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতে একজন মারা গেছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
 
নিহত আজিজুল হক (৪৯) উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের ফান্দিরভিটা গ্রামের সোলায়মান আলীর ছেলে।
 
পরিবার ও এলাকাবাসী জানায়, আজ সকাল পৌনে ৯টায় বৃষ্টি শুরু হলে আজিজুল হক ক্ষেতের ধান কাটা বন্ধ রেখে গরু নিয়ে বাড়ির ফেরার সময় বজ্রপাতে জমির পাশেই তার মৃত্যু হয়। এসময় মারা গেছে তার সাথে থাকা গরুটিও।
 
ইত্তেফাক/এসএস