রাজধানীর মিরপুরের চিড়িয়াখানার পেছনে আশুলিয়া সংযোগ বেরিবাঁধ রোডে দুইটি লেগুনার গতির প্রতিযোগিতার সময় বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক লেগুনার তিন যাত্রী নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। আহতদেরও ওই হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতরা হলেন- ইয়াসিন শুভ (২৪), শিবলী সাদিক (২৭) ও অজ্ঞাত শিশু (৮)।
এসআই আবু বকর সিদ্দিক জানিয়েছেন, নিহত শিশুটির পরিচয় এখনও মিলেনি। শাহআলী থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআই
