ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী এক সদস্য (সিআরপিপি) নিহত ও একজন বেসামরিক লোক আহত হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ৩৫ কিলোমিটার দূরে পোলওয়ামা জেলার তাকিয়া-ওয়াগান এলাকায় এই বন্দুকযুদ্ধ সংঘটিত হয়। খবর সিনহুয়া’র।
পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা সিনহুয়া বলেন, ‘সিআরপিপি সদস্যরা রাতে গ্রামের একটি গোপন জঙ্গি আস্তানা ঘিরে ফেলে। ভোর রাতে উভয়ের মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হয়। এসময় একজন নিহত হয়।’
পুলিশ জানায়, তিন জঙ্গি এক পর্যায়ে আধা সামরিক বাহিনীর ঘেরাও ভেঙ্গে ফেলতে সক্ষম হয়। তারা দ্রুততম সময়ে এলাকা ত্যাগ করে। বন্দুকযুদ্ধে তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত ব্যক্তি বাড়ির একজন মালিক। সিহুয়া।
ইত্তেফাক/সেতু
