জাপানের নগানো অঞ্চলে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। শনিবার জাপানের আবহাওয়া সংস্থা একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের মধ্যাঞ্চলীয় নগানোর উত্তরে ৩৬.৬ ডিগ্রী অক্ষাংশ ও ১৩৭.৯ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি এবং এতে সুনামিরও কোন সতর্ক সংকেত জারি করা হয়নি।
ইত্তেফাক/সেতু
