স্থান-কাল-সময় নিরপেক্ষ ছোট্ট একটি গ্রাম ‘সুরগাঁও’। এখানে হত্যার বদলে হত্যা নয়, সুরের দ্বারা দূর করা হয় মনের অসুর। আবার চরম অন্যায়ের প্রতিবাদে মুখে হুল ফোঁটায় সবচেয়ে নিরীহ প্রাণী প্রজাপতিও।
‘সুরগাঁও’ এর সুরের মায়ায় আচ্ছন্ন একটি সন্ধ্যায় কাটাতে সোমবার সন্ধ্যা সাতটায় চলে আসতে পারেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে প্রখ্যাত নাট্যকার মাসুম রেজার রচনা ও নির্দেশনায় দেশ নাটকের ২২তম প্রযোজনা ‘সুরগাঁও’।
IMG0
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কামাল আহমেদ, ফিরোজ আলম, মামুন চৌধুরী রিপন, কুদ্দুছ মাখন, সমাপন সরকার, মেহনাজ পারভিন বনী, ফাহিম মালেক ইভান, মেঘলা মায়া, তামিমা তিথি, জলি চৌধুরী, রোশেন শরিফ, শাহেদ নাজির, শাফিজ আল মামুন ও নয়ন মাহমুদ শূন্য প্রমুখ। সুর দিয়েছেন শিমুল ইউসুফ, আবহসঙ্গীত ইমানুর রশিদ খান, কণ্ঠ দিয়েছেন দিলরুবা খান, শিমুল খান, ইমানুর রশিদ খান। পোশাক পরিকল্পনা ওয়াহিদা মল্লিক জলি, নৃত্য মুনমুন আহমেদ। সহকারি নির্দেশক অয়ন চৌধুরী ও নির্দেশনা সহযোগী মামুন চৌধুরী রিপন।
IMG1
নাটকটি দেখার আহ্বান জানিয়ে মাসুম রেজা একটা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ঐদিন অন্যদের নিয়ে সময়মত চলে আসুন.. আপনারা না আসলে এ শহরে সংস্কৃতির বিকাশ ঘটবে না.. দাওয়াত আমার দায়িত্ব আপনার..
