ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ব্যবসায়ী নিহত

আপডেট : ১৩ মে ২০১৮, ১২:০৮
নারায়ণগঞ্জ সদর উপজেলায় রবিবার সকালে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
 
নিহত কাঁচমাল ব্যবসায়ীর নাম আবু মিয়া (৩৫)।
 
এলাকাবাসী জানায়, আবু মিয়া রবিবার সকালে কাঁচামাল ক্রয় করার জন্য অটোরিকশাযোগে নারায়ণগঞ্জ শহরে যাচ্ছিলেন। পথে পাগলা-দেলপাড়া রুটের পাগলা এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক এসআই ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি