রাজবাড়ীর পাংশায় গড়াই নদীতে নৌকা থেকে পড়ে শ্রীকান্ত কুমার (৫৫) নামে এক ব্যাক্তি নিখোঁজ হয়েছেন। শ্রীকান্ত কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের আধারকোটা গ্রামের মৃত নীলকান্তের ছেলে। রবিবার সকালে লাঙ্গলবাধ ঘাট থেকে নাদুরীয়া ঘাটে আসার সময় তিনি মাঝ নদীতে নিখোঁজ হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শ্রীকান্ত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাধ বাজার থেকে কাজ শেষে নৌকা যোগে পাংশা উপজেলার নাদুরিয়া ঘাটে আসছিলেন। নৌকাটি মাঝ নদীতে পৌঁছালে তিনি নৌকা থেকে পড়ে নিখোঁজ হন।
পাংশা ফায়ার সার্ভিস স্টেশন (লিডার) মোঃ বশির আহম্মেদ জানান, শৈলকুপা ও পাংশা ফায়ার সার্ভিসের কর্মীরা শ্রীকান্তকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। খুলনার ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে তাকে উদ্ধারের জন্য।
ইত্তেফাক/নূহু
