প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মহাকাশে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ সফলভাবে উৎক্ষেপণ হওয়ায় আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন হতে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।
সেখানে পরে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
এতে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সদ্য বিদায়ী কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, সহ-সভাপতি আদিত্য নন্দী, যুগ্মসাধারন সম্পাদক নিজামুল ইসলাম দিদার, উপ-আইন সম্পাদক হোসাইন সাদ্দামম সদস্য রেজওয়ানুল হক চৌধুরী শোভন ছাত্রলীগের ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোতাহার হোসেন প্রিন্স প্রমুখসহ আরো অনেকে।
ইত্তেফাক/রেজা
