আফগানিস্তানে বিধ্বস্ত হেলিকপ্টার ধ্বংস করেছে বিমান বাহিনী

আপডেট : ১৩ মে ২০১৮, ১৫:৫৪
আফগান বিমান বাহিনীর একটি হেলিকপ্টার শনিবার দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে অবতরণকালে বিধ্বস্ত হয়। এরপর বিমান বাহিনী এটিকে ধ্বংস করে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার একথা জানায়। খবর সিনহুয়া’র।
 
ধ্বংস করার আগে হেলিকপ্টারের সব ক্রুদের নিরাপদে উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু