বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কেটে (১৯) বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে জিআরপি থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা যায়, রবিবার চিলাহাটি থেকে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর ট্রেন সকাল সাড়ে ৬টায় সান্তাহার জংশন ষ্টেশনের উত্তর পার্শ্বে সাহেব পাড়া এলাকায় পৌঁছায়। এ সময় অজ্ঞাত যুবক ওই ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/নূহু
