সুনামগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৪:২১

সুনামগঞ্জ সদরের পূর্ব সদরঘর এলাকায় মিজানুর রহমান মিজান (২৬) নামে এক যুবক দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকালে এ হত্যাকাণ্ডের শিকার হন তিনি।

 

নিহত মিজানুর সদর উপজেলার ইব্রাহিমপুর এলাকার মৃত রহিম মিয়ার ছেলে।

 

জানা গেছে, মিজান বালুবাহী বাল্কহেড ছাড়ার জন্য গেলে কয়েকজন তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে। তার হাতে, পিঠে ও মুখে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মিজান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

ইত্তেফাক/এএম