মুক্তিপণ দাবিতে ৭ জেলেকে অপহরণ

আপডেট : ১৩ মে ২০১৮, ২১:০৬
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন একটি খাল থেকে মুক্তিপণ দাবিতে ৭ জেলেকে অপহরণ করেছে বনদস্যু কাজল বাহিনীর সদস্যরা। রোববার দুপুরে সুন্দবনের আড়েরদুনে খালে কাঁকড়া ধরার সময় সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবিতে তাদের অপহরণ করা হয়। 
 
অপহৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের মোন্তেজ গাজীর ছেলে রাশেদুল ইসলাম (২৮), একই গ্রামের দেবেন সানার ছেলে বিশ্বনাথ সানা (২৮), মনোরঞ্জন মণ্ডলের ছেলে বিশ্ব মণ্ডল (২০), সুজীর মণ্ডলের ছেলে জয়দেব মণ্ডল (২৫), ফকির মণ্ডলের ছেলে পরিতোষ মণ্ডল (২৪), মেহের আলী গাজীর ছেলে মাছুম গাজী (২৩) ও দক্ষিণ কদমতলা এলাকার ফনিন্দ্র নাথ মণ্ডলের ছেলে রমেশ মণ্ডল (২০)। 
 
বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীন ৭ জেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনে একাধিক বনদস্যু বাহিনী রয়েছে। তবে কারা তাদের অপহরণ করেছে সেটি জানা যায়নি।
 
ইত্তেফাক/ইউবি