ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৪:৩৮

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জিপ গাড়িতে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বেড়তলাতে এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন, জেলা শহরে কাজিপাড়ার তৌহিদ মিয়ার ছেলে নাহিদ (১৯) একই এলাকার মতুর্জ আলীর ছেলে পারভেজ (২২)

আরও পড়ুন: সুনামগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার বলেন, বিশ্বরোড মোড় থেকে মোটরসাইকেল নিয়ে দুই  আরোহী আশুগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি  ওভারটেক করতে গিয়ে সামনে থাকা জিপ গাড়ির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। ওসি আরো জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।জিপটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।

ইত্তেফাক/এমআরএম