নানা আয়োজনে পালিত হল বিশ্ব মা দিবস

আপডেট : ১৪ মে ২০১৮, ০৩:১৪
 
নানা আয়োজনে গতকাল পালিত হয়েছে বিশ্ব মা দিবস। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননাসহ নানা আয়োজন ছিল পুরোটা দিন।
 
জাতীয় পর্যায়ে এ দিবসে তেমন কর্মসূচি না থাকলেও রাজধানীতে কিছু সামাজিক সংস্থা ও সংগঠন নানা আয়োজনে দিবসটি পালন করে। কার্ড আর উপহার সামগ্রীর দোকানে ছিল উপচে-পড়া ভিড়। সন্তানরা তাদের মায়ের জন্য পছন্দমাফিক উপহার কিনেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছিল কেবলই মায়ের ছবি।
 
বিভিন্ন বয়সের মানুষ মায়ের সঙ্গে ছবি দিয়ে স্ট্যাটাস লিখে নিজেদের ভালোবাসা প্রকাশ করেছেন। বিশেষ করে ফেসবুক ছিল মা বন্দনায় ভরা। ‘আমি ও মা’ শীর্ষক ছড়া পাঠ ও ছড়াগানের বিশেষ অনুষ্ঠান আয়োজন করে ম্যাক্সপোজার লিমিটেড।
 
ইত্তেফাক/মোস্তাফিজ