ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৫:৪২

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার জেলার সরাইল ও কসবা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলার তৌহিদ মিয়ার ছেলে নাহিদ ও সরকারপাড়ার মুর্তজার ছেলে পারভেজ।

জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। দুপুরে মহাসড়কের বেড়তলায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় ঘাতক প্রাইভেট কারটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার জানান, ঢাকাগামী একটি প্রাইভেট কার ব্রাহ্মণবাড়িয়ামূখী মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়। তাদের মরদেহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের পর হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

এদিকে সকালে কসবার  নোয়াপাড়া নামকস্থানে ট্রেনের ধাক্কায় হারুন মিয়া (৪২) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কান্তি দাশ বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। 

ইত্তেফাক/নূহু