গাজায় কাঁদানে গ্যাসের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ফিলিস্তিনী শিশুর মৃত্যু

আপডেট : ১৫ মে ২০১৮, ১৩:৫০
 
ইসরাইল-গাজা সীমান্তে ফিলিস্তিনীদের বিক্ষোভ চলাকালে ইসরাইলি সৈন্যদের ছোঁড়া কাঁদানে গ্যাসের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এক ফিলিস্তিনী শিশু মারা গেছে।
 
মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়ে বলেছে, সোমবার গাজা সিটির পূর্বাঞ্চলে বড় ধরনের বিক্ষোভ চলাকালে আট মাস বয়সী লাইলা আল-গান্দোউর কাঁদানে গ্যাসের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। খবর এএফপি’র।
 
এই ঘটনায় ৫৮ ফিলিস্তিনী নিহত হয়। এদের অধিকাংশই ইসরাইলি সৈন্যদের চালানো নির্বিচারে গুলিতে প্রাণ হারায়।
 
৩০ মার্চ থেকে অন্তত পাঁচটি স্থানে বিক্ষোভ হয়েছে। উচ্ছেদকৃত ফিলিস্তিনী পরিবারগুলো ইসরাইলের দখলকৃত তাদের নিজ ভূমিতে ফিরে যাবার দাবিতে এ বিক্ষোভ করে। অধিকাংশ বিক্ষোভই সীমান্ত এলাকায় হয়েছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ