গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। যুবলীগের দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, 'বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটনকে গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তক্রমে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, আগামী ১৫ দিনের মধ্যে সংগঠনের চেয়ারম্যান বরাবর তার কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করা হয়েছে।'
ইত্তেফাক/নূহু
