এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘কাগজের ফুল’। নাটকটি প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার প্রচার হচ্ছে। মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।
নাটকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুত্ফর রহমান জর্জ, সাবেরী আলম, এফএস নাঈম, সোহানা সাবা, শিল্পী সরকার অপু, সাজু খাদেম, নাদিয়া মীম, রাশেদ মামুন অপু, শেলী আহসান, জয়রাজ, নরেশ ভূঁইয়া, হিমে হাফিজ, হাসিমুন্নেসা, আশরাফুল আশীষ, আশিক চৌধুরী প্রমুখ।
ইত্তেফাক/মোস্তাফিজ
