সুন্দরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার লাশ দাফন

আপডেট : ১৬ মে ২০১৮, ১৫:৫৪
উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লায়েক আলী খান মিন্টুর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
 
জানা গেছে, বুধবার ভোর রাতে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে......... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ গাইবান্ধা জেলা শহরের সরকারি কবর স্থানে দাফন করা হয়।
 
তিনি ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধে ৬ নং সেক্টরে অংশ নিয়ে সম্মুখযুদ্ধে হানাদার বাহিনীকে পরাস্ত করে সুন্দরগঞ্জকে হানাদারমুক্ত করে ১০ ডিসেম্বর উপজেলা চত্বরে প্রথম বিজয়ের পতাকা উত্তোলন করেছিলেন। তিনি চণ্ডিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সাজু মিয়ার প্রথম সন্তান।
 
ইত্তেফাক/নূহু