রোনালদোর নেতৃত্বে পর্তুগালের প্রাথমিক দল

আপডেট : ১৬ মে ২০১৮, ১৮:২০
বিশ্বকাপ সামনে রেখে ওয়ার্ম আপের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পর্তুগাল। নেতৃত্বে থাকছেন রিয়াল মাদ্রিদে খেলা দলটির সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোই। এখন এই প্রাথমিক দল থেকেই ১২ জনকে বাদ দিয়ে আগামী ৪ জুনের মধ্যে ঘোষণা করতে হবে চূড়ান্ত দল। 
 
প্রাথমিক দলে অন্তত ছয় জনের সুযোগ না পাওয়া নিয়ে ফুটবল মহল বিস্মিত। তবে সবচেয়ে বড় বিস্ময় সোয়ানসির মিডফিল্ডার রেনাতো স্যাঞ্চেসের সুযোগ না পাওয়া। এক বছর আগে ফ্রান্সকে হারিয়ে ইউরোপ সেরা হওয়া পর্তুগাল দলে অবশ্য খারাপ ফর্মে থাকা বার্সেলোনার আন্দ্রে গোমেজকে রাখা হয়েছে। আছেন ম্যাঞ্চেস্টার সিটির বার্নার্দো সিলভা। স্যান্টোস ভরসা রেখেছেন ভ্যালেন্সিয়ার একুশ বছরের স্ট্রাইকার গনসালো গ্যায়দেসের উপরও। 
 
হোসে মোরিনহো সম্প্রতি মন্তব্য করেছিলেন যে রাশিয়াতে এ বার পর্তুগালের সাফল্য নির্ভর করছে রোনালদোর উপরই। বলেছিলেন, ‘মেসি (লিয়োনেল) ছাড়া যেমন আর্জেন্টিনার কোনও আশা নেই, তেমনই রোনালদোর ব্যাপারটা। পর্তুগালের হয়ে ও-ই একমাত্র অসম্ভবকে সম্ভব করতে পারে।’
 
স্কোয়াড- গোলরক্ষক: অ্যান্থনি লোপেজ, বেতো, রুই প্যাট্রিকো। ডিফেন্ডার: অ্যান্টুনেস, ব্রুনো আলভেজ, ক্রেডিক, জাও ক্যানসেলো, জোসে ফন্টে, লুইস নেটো, মারিও রুই, নেলসন সেমেদো, পেপে, রাফায়েল গুয়েরিয়েরো, রিকার্ডো, রোলান্দো, রুবেন দিয়াস। মিডফিল্ডার: আদ্রিয়েন সিলভা, আন্দ্রে গোমেজ, বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও মারিও, জোয়াও মৌতিনহো, ম্যানুয়েল ফার্নান্দেজ, রনি লোপেজ, রুবেন নেভেস, সার্জিও ওলিভেইরা, উইলিয়াম। ফরোয়ার্ড: আন্দ্রে সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, এদের, গেলসন মার্টিনস, গঙ্কালো গুয়েদেস, নানি, পাউলিনহো, রিকার্ডো কোয়ারেসমা। 
 
ইত্তেফাক/কেআই