নজরুল ইসলাম হাসপাতালে ভর্তি

আপডেট : ১৬ মে ২০১৮, ২৩:০৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি। তাকে মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
 
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার রাতে গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলোচনার আগে ইউনাইটেড হাসপাতালে অসুস্থ নজরুল ইসলাম খানকে দেখতে যান। তিনি চিকিৎসকদের কাছে তার চিকিৎসার খোঁজ-খবর নেন।
 
ইত্তেফাক/আরকেজি