রূপগঞ্জে অজ্ঞাত ২ যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৭ মে ২০১৮, ০৫:২৯
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে বুধবার দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
 
ময়না তদন্তের জন্য লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুটি হত্যা মামলা করা হয়েছে।
 
জানা যায়, সকাল ১০টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের বাইপাস সড়কের রঘুরামপুর লালমাটি এলাকায় সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে কয়েক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে তারাব পৌরসভার কান্দাপাড়ার বেড়িবাঁধের সড়কের পাশ থেকে অপর যুবকের (৩৫) লাশ উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি