নাইট্রোজেন প্রিয় গাছেদের কথা

আপডেট : ১৭ মে ২০১৮, ০৩:১৯
লন্ডনের অনেক রাস্তার দুই ধারে ছোটছোট গাছে রঙ-বেরঙের ফুল ফুটে রয়েছে। তবে এসব গাছের বেশিরভাগই কারো লাগানো নয়। একেবারে সাধারণভাবে রাস্তার পাশে জন্মেছে এসব গাছ। রাস্তায় চলাচল করা মোটর গাড়ি থেকে প্রতিনিয়ত নির্গত হয় নাইট্রোজেন গ্যাস। তারপরও এসব গাছের কোন সমস্যা হয় না বরং মোটর গাড়ি থেকে নির্গত নাইট্রোজেনেই যেন আরো পরিপুষ্ট হয়ে ওঠে গাছগুলো। গাছে গাছে ফুটে থাকে নাম না জানা হরেক রকমের ফুল। বলা যায়, যানবাহনের নাইট্রোজেনই এদের প্রধান খাবার। তবে আশঙ্কার কথা, নাইট্রোজেনপ্রিয় গাছের আধিক্যের কারণে লন্ডনের রাস্তা থেকে হারিয়ে যাচ্ছে অনেক প্রজাতির গাছ।
 
লন্ডনের রাস্তার পাশের ব্রাম্বল, কাউ পার্সলে, নেটেলস, টাফটেড ভেটক, বাগল, থরমেন্টিল, রেড ক্লোভার, লেডি’স বেগস্ট্র, হোয়াইট ক্যাম্পিয়নসহ বেশ কিছু প্রজাতির গাছ নাইট্রোজেনের ওপর নির্ভরশীল। ব্রিটিশ চ্যারিটি প্লান্টলাইফের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এক সময়ে লন্ডনের রাস্তার পাশে নানা জাতের গাছের বৈচিত্র্য দেখা যেতো। কিন্তু এখন নাইট্রোজেন নির্ভর গাছের আধিক্যের কারণে ঝুঁকিতে পড়েছে অন্যান্য গাছ। এর জন্য তারা প্রশাসনের কার্যকরী পদক্ষেপের সমালোচনা করেছেন।
মানুষের জন্য বায়ুদূষণ কতটা ক্ষতিকর সে বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হলেও গাছপালার ওপর কী ধরনের প্রভাব পড়ে তা নিয়ে আগে খুব একটা গবেষণা হতো না। ব্রিটিশ চ্যারিটি প্লান্টলাইফের মতে, এখন সময় এসেছে গাছের ওপর নাইট্রোজেনের প্রভাব নিয়ে কাজ করার।-বিবিসি