হাসপাতালে ভর্তি শ্রীলেখা

আপডেট : ১৭ মে ২০১৮, ১৬:২২
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। জানা গেছে তিনি ফ্লুতে আক্রান্ত।
 
অনেকদিন পর শ্রীলেখা মিত্র অভিনীত একটি ছোটদের ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছবির নাম 'রেইনবো জেলি।' ছবিটির পরিচালনা করছেন সৌকর্য্য ঘোষাল।কলকাতায় মুক্তির তারিখ ২৫ মে। কিন্তু মুক্তির এক সপ্তাহ আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন শ্রীলেখা মিত্র। তাকে ভর্তি করে হয় দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে।
IMG0
ছবিতে পরীপিসির মতো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। ছবি সংক্রান্ত সাক্ষাৎকার নিতে ফোন করা হয় সৌকর্য্যকে। তাঁর স্ত্রী পূজা জানিয়েছেন, হঠাৎই ফ্লু হয়েছে শ্রীলেখার। এরপরই তাকে ভর্তি করা হয় হাসপাতালে।
 
ইত্তেফাক/রেজা