সাবরিনা সাবার ‘দেখ চেয়ে’

আপডেট : ১৭ মে ২০১৮, ২০:১৩
সংগীতশিল্পী আসিফ আকবরের সঙ্গে ‘পৃথিবী অনেক বড়’ গানটি দিয়ে শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেন সাবরিনা সাবা। বলা যায়,এই গানটি দিয়েই তিনি নিজের অবস্থান পাকাপোক্ত করেন। এরপর থেকে নিয়মিত গান করছেন তিনি। 
 
সম্প্রতি ‘দেখ চেয়ে’ শিরোনামে তার নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। গানটিতে সাবার সঙ্গে দ্বৈত গেয়েছেন শিবলু মাহমুদ। এটি লিখেছেন রাফিউজ্জামান। সুর ও সংগীত পরিচালনা করেছেন শিবলু মাহমুদ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন হুমায়ূন কাবেরি। 
 
মিউজিক ভিডিওটি প্রসঙ্গে সাবা বলেন, গানের কথার সঙ্গে সমন্বয় রেখে নির্মাতা অনেক সুন্দর একটি গল্প বলেছেন এই মিউজিক ভিডিওতে। এরই মধ্যে দর্শক-শ্রোতাদের কাছ থেকে মিউজিক ভিডিওটির জন্য বেশ সাড়া পাচ্ছি। সত্যি বলতে গান ভালো হলে শ্রোতারা সেটি গ্রহণ করবেই আমি মনে করি।
 
ইত্তেফাক/রেজা