লিবিয়ার পূর্বাঞ্চলে লড়াইয়ে ৬ জঙ্গি ও ৫ সেনার মৃত্যু

আপডেট : ১৮ মে ২০১৮, ১২:২৮
 
লিবিয়ার পূর্বাঞ্চলীয় দারনা নগরীতে বৃহস্পতিবার সেনাবাহিনী ও জঙ্গিদের ব্যাপক সংঘর্ষে ৫ সেনা সদস্য ও ৬ জঙ্গি নিহত হয়েছে। 
মেডিকেল ও সামরিক সূত্র একথা জানায়।
 
বৃহস্পতিবার দিনের শেষে দারনা আল-ওয়াহদা হাসপাতালের একটি সূত্র সিনহুয়াকে জানায়, হাসপাতাল মুজাহিদিন অব দারনার সুরা কাউন্সিলের ৬ সদস্যের মৃতদেহ গ্রহণ করেছে। তবে আরো অনেকে আহত হয়েছে। আহতদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এক সামরিক কর্মকর্তা বলেন, সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ৫ সৈনিকের মৃত্যু হয়। পূর্বাঞ্চলীয় দারনার সিহা শহর ব্যাপক সহিংসতায় জড়িত। এই সহিংসতা রোধে অগ্রগতি সামান্যই।
 
জঙ্গিদের নিয়ন্ত্রিত উপকূলীয় শহর দারনায় অভিযান চালিয়ে সেনাবাহিনী ২০১৫ সালে এই এলাকা দখল করে।-খবর সিনহুয়ার।
 
ইত্তেফাক/মোস্তাফিজ