গায়িকা হিনা খান

আপডেট : ১৯ মে ২০১৮, ১৫:৩৭
ধারাবাহিকের বিখ্যাত বউমা হিনা খান। বিগ বস, খাতরো কে খিলাড়ির মতো রিয়েলিটি শো-তে নিজের একাধিক প্রতিভা দেখিয়েছেন। কিন্তু, হিনার মধ্যে লুকিয়ে আছে এক প্রতিভা। 
 
সম্প্রতি হিনা একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে হিনাকে রাজির দিলবারো গানটা গাইতে দেখা যাচ্ছে। গানটি বেশ সাবলীলভাবেই গেয়েছেন হিনা। অভিনয়ের পাশাপাশি তিনি গান করেন। কিন্তু, হিনার যে এমন একটা প্রতিভা আছে, তাঁর অনেক অনুরাগীরাই সেকথা জানে না।
 
এক হিন্দি চ্যানেলে ইয়ে রিস্তা ক্যায়া কেহলাতা হ্যায় ধারাবাহিক দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন হিনা। খাতরো কে খিলাড়ি ও বিগ বসেও প্রতিযোগী হিসেবে দেখা গেছিল তাকে। খুব শিগগিরিই বলিউডে ডেবিউও করবেন টেলিভিশনের এই তারকা।
 
ইত্তেফাক/রেজা