নিকলীতে দুই মাদকব্যবসায়ী আটক

আপডেট : ১৯ মে ২০১৮, ১০:০৭
নিকলীর মজলিশপুর ফকির বাড়ি থেকে শুক্রবার রাতে দুইজন মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে গাঁজা পাওয়া যায়।
 
তারা হলেন- উপজেলার ওই গ্রামের উসমান মিয়া (৪৮) ও আ. কুদ্দুছ মিয়া (৫৭)। তাদের শনিবার দুপুরে আদালতের পাঠানো হবে।
 
নিকলী থানার ওসি মো. নাছির উদ্দিন ভূইয়া জানান, মাদক নির্মূলের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তির পুলিশের একটি দল মজলিশপুর ফকির বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে শুক্রবার রাতেই নিকলী থানায় মাদক আইনে একটি মামলা করেছে।
 
তিনি আরো জানান, সঙ্গবদ্ধ গাঁজা ব্যবসায়ীর দল দীর্ঘ দিন ধরে ভৈরব ও সিলেট থেকে গাঁজা এনে নিকলীতে বিক্রি করছে।
 
ইত্তেফাক/আরকেজি