বিনা পারিশ্রমিকে ৩০ বছর ধরে ট্র্যাফিক সামলাচ্ছেন গঙ্গারাম

আপডেট : ১৯ মে ২০১৮, ১৬:৩৮
গত ৩০ বছর ধরে গঙ্গারাম নামে এক প্রবীণ ব্যক্তি রাস্তায় ট্রাফিকের কাজ করে চলেছেন। আর এই কাজ করার জন্য ৭২ বছর বয়সি গঙ্গারাম এক পয়সা পারিশ্রমিক নেন না। 
 
সকাল-সন্ধ্যা দিল্লির এক চৌমাথার মোড়ে ট্রাফিক সামলানোর কাজ করে ফের বিকেলে দোকান খোলেন তিনি। শুধু বিশেষ বিশেষ দিন, যেমন দিওয়ালি, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসে তার হাতে কিছু টাকা দেয়া হয়। 
 
এই কাজটি তিনি নিঃস্বার্থভাবে করছেন। তিনি যে চৌমাথার মোড়ে ট্রাফিক সামলানোর কাজ করেন সেখানেই সড়ক দুর্ঘটনায় তার ছেলের মৃত্যু হয়।  তবে ছেলেকে হারিয়েও তিনি তার দায়িত্ব থেকে সরে আসেননি। একইভাবে পালন করে চলেছেন নিজের কর্তব্য। 
 
একই সঙ্গে গঙ্গারাম সকলকে পরামর্শ দিয়েছেন ট্র্যাফিক আইন মেনে চলতে। দু চাকার যান চালালে সবসময় মাথায় হেলমেট পরতে হবে। সিগন্যাল ব্যবস্থা সকলের মেনে চলাও উচিৎ বলে পরামর্শ দেন তিনি।
 
ইত্তেফাক/ইউবি