বিরল প্রজাতির তক্ষক উদ্ধার, বিক্রেতা গ্রেফতার

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২১:০৩

বিরল প্রজাতির বন্যপ্রাণী তক্ষক বেচতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন আঙ্গুর মিয়া (৪০) নামে এক ব্যক্তি। বুধবার রাতে নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড় থেকে তাকে গ্রেফতার​ করে পুলিশ। আটককৃত আঙ্গুর মিয়া উপজেলার ধনকুড়া গ্রামের জারু মিয়ার ছেলে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, আঙ্গুর দীর্ঘদিন পাশের উপজেলা মাধবপুরে পাখির ব্যবসা করেন। কিছুদিন আগে মাধবপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা তেলিয়া কান্দি থেকে জনৈক এক ব্যক্তির কাছে থেকে ৭৫ হাজার টাকা দিয়ে বিরল প্রজাতির বন্যপ্রাণীটি ক্রয় করেন। 

আরও পড়ুন: বগুড়া শেরপুরে ব্র্যাক ব‌্যাংকের বর্ষবরণ

থানার এসআই রিপন চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলা সদরের কলেজ মোড় থেকে একটি বিরল প্রজাতির তক্ষকসহ আঙ্গুর মিয়াকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২-এর ৩৫/৪১ ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে বৃহস্পতিবার আঙ্গুর মিয়াকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/অনি