ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় ৬ পুলিশ সদস্য নিহত

আপডেট : ২০ মে ২০১৮, ১৬:২৭
ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের আইইডি (ইম্প্রভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে ৬ পুলিশ সদস্য নিহত হয়েছে। রবিবার আইইডি ব্যবহার করে নিরাপত্তারক্ষীদের গাড়ি উড়িয়ে দেয় মাওবাদীরা। 
 
দান্তেওয়াড়া রেঞ্জের ডিআইজি রতনলাল দাঙ্গি জানান, ছত্তিসগড়ে সশস্ত্র বাহিনী ও জেলা পুলিশের একটি যৌথ টিম সড়ক নির্মাণ সামগ্রী বহনকারী একটি গাড়িকে পাহারা দিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে যাচ্ছিল। চোলনার ও কিরান্দুল গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় ওই বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। এতে সশস্ত্র বাহিনীর তিনজন এবং জেলা পুলিশের ২ জন মারা যান। আহত হন আরো ২ জন। পরে আরেকজনের মৃত্যু হয়। বিস্ফোরণের পর পুলিশকর্মীদের অস্ত্র লুঠ করে মাওবাদীরা।
 
ইত্তেফাক/ইউবি