খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী বেগম হাবিবুন নাহার বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের উপনির্বাচনে মনোনয়ন পেয়েছেন। এর আগে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুন নাহার এই আসন থেকে বিজয়ী হন।
সোমবার রাতে গণভবনে দলের মনোনয়ন বোর্ডের সভায় হাবিবুন নাহারকে মনোনয়ন দেয়া হয়। সভায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সুবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- আগামী ২৬ জুন এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৪ মে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। যাচাই-বাছাই ২৭ মে। প্রার্থিতা প্রত্যাহার ৩ জুন।
আওয়ামী লীগ দলের নির্বাচিত সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।
ইত্তেফাক/ইউবি
