নিউমোনিয়ায় আক্রান্ত মাহমুদ আব্বাস

আপডেট : ২২ মে ২০১৮, ১৪:৩৪
নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রবিবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।  তবে কর্মকর্তারা জানিয়েছেন তার অবস্থার উন্নতি ঘটছে। শিগগিরই হাসপাতাল ছাড়তে পারবেন তিনি। এ খবর দিয়েছে আল জাজিরা।
 
খবরে বলা হয়, ইসরাইলের আইনসভা নেসেটের সদস্য আহমেদ তিবি সোমবার আব্বাসকে দেখতে পশ্চিম তীরে অবস্থিত হাসপাতালে যান। ফিরে এসে তিবি এক টুইটে লিখেন, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। আপাতত তাকে এন্টিবায়োটিকস দেয়া হচ্ছে।
 
টুইটে তিবি উল্লেখ করেন, আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। তবে তিনি আরো কয়েকদিন হাসপাতালে কাটাবেন। আমরা বেশ কয়েকটি রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করেছি।
 
আব্বাসকে রবিবার হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে এক সপ্তাহে তিনবার হাসপাতালে যেতে হয়েছে তাকে। এর আগে একবার কানে অস্ত্রোপাচার ও পরবর্তীতে কিছু প্রয়োজনীয় চিকিৎসা সম্পর্কিত পরীক্ষা করার জন্য হাসপাতালে গিয়েছিলেন তিনি।
 
ইত্তেফাক/ জেআর