সুস্মিতাকে হেনস্থা করল ১৫ বছরের কিশোর!

আপডেট : ২২ মে ২০১৮, ২০:২৯
ভিড়ের সুযোগে মহিলাদের হেনস্থার ঘটনার কথা প্রায়ই শোনা যায়। এ বার হেডলাইনে এল সুস্মিতা সেনের জীবনের ঠিক এমনই এক ঘটনা। কিছু দিন আগেই ১৫ বছর বয়সী এক কিশোর ভিড়ের সুযোগে সুস্মিতাকে শারীরিক হেনস্থা করে বলে অভিযোগ। সেই অভিজ্ঞতার কথা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন নায়িকা।
 
সুস্মিতা সাংবাদিকদের বলেন, ‘ছ’মাস আগে একটি অ্যাওয়ার্ড ফাংশনে ১৫ বছরের একটা ছেলে আমার সঙ্গে মিস বিহেভ (খারাপ আচরণ) করে। অনেকে হয়তো ভাবেন, সঙ্গে বডিগার্ড থাকে বলে আমাদের এ ধরনের সমস্যায় পড়তে হয় না। কিন্তু ১০ জন বডিগার্ড থাকলেও আমরা যখন ১০০ জনের সামনে যাচ্ছি এমন সমস্যা ডিল করতে হয়।’
 
সুস্মিতা শেয়ার করেছেন, সে দিন তিনি ছেলেটিকে ডেকে বোঝান। তাকে বলেন, ওই পরিস্থিতিতে যদি তিনি কাঁদতে শুরু করতেন তা হলে ছেলেটির জীবন শেষ হয়ে যেত। নায়িকার কথায়, ‘আমার মনে হয়, ওই ধরনের আচরণ যে কোনও বিনোদন নয় অপরাধ, সেটা ও জানত না।’ ছেলেটি নিজের ভুল বুঝতে পেরেছিল বলে দাবি করেছেন সুস্মিতা।-আনন্দবাজার।
 
ইত্তেফাক/কেআই