মাগুরা পৌর এলাকায় বুধবার রাত সাড়ে ১২টার দিকে নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন । এরা হলেন- মাগুরা পৌর এলাকার মিজানুর রহমান কালু (৪৫) ও নিজনান্দুয়ালী গ্রামের আইয়ুব হোসেন (৫০)।
মিজানুর রহমান কালুর নামে ২১টি এবং আইয়ুব হোসেনের নামে ১৮টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী প্রজেক্ট এলাকায় রাত সাড়ে ১২টার দিকে দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ মিজানুর রহমান কালু ও আইয়ুব হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/আরকেজি
