ফিলিপাইনের প্রেসিডেন্ট রুদ্রিগো দুতের্তে মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, বাঁচতে চাইলে আপনারা জেলেই থাকুন। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই কথা বলেন দুতের্তে।
দেশটিতে মাদকবিরোধী অভিযানে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। এ নিয়ে মানবাধিকার সংগঠনগুলো তার সমালোচনা করলেও তিনি থামেননি।
তিনি বলেছেন, আমি আপনাদের জায়গায় হলেও একই কাজ করতাম। জেলে থাকতাম। কারণ কারাগার থেকে বের হওয়াটা আপনাদের জন্য ভাল হবে না।-ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট।
ইত্তেফাক/মোস্তাফিজ
