'তথ্যপ্রযুক্তির দিনে আমরা তলাবিহীন ঝুড়ির দেশে থাকবো না'

আপডেট : ২৪ মে ২০১৮, ১৭:০০
ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, তথ্যপ্রযুক্তির এই দিনে আমরা তলাবিহীন ঝুড়ির দেশে থাকবো না। তিনি বলেন, আমাদের দেশের অভিভাবকরা লাখ টাকা ঘুষ দিতে রাজি কিন্তু ২০ হাজার টাকায় সন্তানকে ল্যাপটপ কিনে দেয় না।
 
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ডিজিটাল আইল্যান্ড ভবন পরিদর্শন শেষে মহেশখালী উপজেলা সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, পর্যায়ক্রমে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল ক্লাস রুমের আওতায় আনা হবে। দক্ষ জনশক্তি ও টেকসই উন্নয়নের জন্য বর্তমান শিশুদের ডিজিটাল শিক্ষার বিকল্প নেই।
 
'ডিজিটাল কনটেন্ট বিতরণ' শীর্ষক ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ-সচিব মো. আশরাফ হোসেন। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল কালামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান মারুফ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রতন দাশ গুপ্ত, মহেশখালী থানা ওসি প্রদীপ কুমার দাশ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়া পাশা চৌধুরী, মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া সহ প্রমুখ।
 
ইত্তেফাক/এসএস