অস্বাভাবিক শব্দ নিয়ে চীনে মার্কিনীদের সতর্কবার্তা

আপডেট : ২৪ মে ২০১৮, ২৩:২৫
চীনে অস্বাভাবিক শব্দ নিয়ে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার চীনের মার্কিন দূতাবাস এই সতর্কবার্তা জারি করে। সম্প্রতি চীনের গুয়াংঝু প্রদেশের মার্কিন কনস্যুলেটে কর্মরত এক মার্কিনী অস্বাভাবিক শব্দের কারণে অসুস্থ হয়ে পড়েন।
 
এমনকি শব্দের কারণে তার মস্তিষ্কেও সমস্যা দেখা দিয়েছে। এরপরই গতকাল সতর্কবার্তা জারি করলো মার্কিন দূতাবাস। তবে অস্বাভাবিক শব্দের বিষয়ে কিছু জানা যায়নি। রয়টার্স।
 
ইত্তেফাক/সেতু