অস্কারবিজয়ী খ্যাতিমান মার্কিন অভিনেতা মর্গান ফ্রিম্যানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন ৮ জন নারী। গতকাল বৃহস্পতিবার এসব নারীর অভিযোগ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন।
৮০ বছর বয়সী ফ্রিম্যানের সম্পর্কে জানতে সংবাদমাধ্যমটি ১৬ জনের সঙ্গে কথা বলেছে। এদের মধ্যে আটজন জানিয়েছেন, নিজের প্রোডাকশন হাউস রিভেলেশনস এন্টারটেইনমেন্টে ফ্রিম্যান তাদের সঙ্গে অস্বাভাবিক আচরণ করেছিলেন।
IMG0
তবে ফ্রিম্যান এক বিবৃতিতে জানিয়েছেন, আমাকে যারা চেনেন কিংবা আমার সঙ্গে যারা কাজ করেছেন তাদের মধ্যে যদি কেউ আমার আচরণে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দুঃখিত। আমি ইচ্ছাকৃতভাবে কাউকে দুঃখ দিতে চাইনি। রয়টার্স।
ইত্তেফাক/সেতু
