ভারতের গোয়ার সেরনাভাতিম সৈকতে বন্ধুর সামনেই এক তরুণীকে গণধর্ষণ করেছে তিন পাষণ্ড। গত বৃহস্পতিবার এ মর্মান্তিক ঘটনা ঘটলেও, আজ শনিবার এ বিষয়ে দেশটির পুলিশের কাছে অভিযোগ করেন ওই তরুণী। খবর ইন্ডিয়া টুডে’র।
পুলিশের কাছে দায়ের করা অভিযোগে তিনি বলেন, এক বন্ধুকে নিয়ে সৈকতে হেঁটে বেড়াচ্ছিলেন তিনি। এমন সময় কয়েকজন যুবক তাদের ঘিরে ধরে পোশাক খুলতে বলে। রাজি না হওয়ায়, তাদের নগ্ন হতে বাধ্য করা হয়। তার পর সেই নগ্ন ছবি দেখিয়ে হুমকি দেয়া হয়, টাকা না দিলে ওই ছবি প্রকাশ করে দেয়া হবে। এ জন্য মোটা টাকা দাবি করা হয়। কিন্তু তাতেও রাজি না হওয়ায়, বন্ধুর সামনেই ওই তরুণীকে ধর্ষণ করে তিন যুবক।
গোয়া পুলিশ জানিয়েছে, ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা না গেলেও, বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অপরাধীদের ধরতে বিশেষ অভিযান পরিচালনার কথাও জানিয়েছেন তারা। ইন্ডিয়া টুডে।
ইত্তেফাক/সেতু
