ঝিনাইদহে লাভলী বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন আদালত।
রবিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. গোলম আযম এ রায় প্রদান করেন। জরিমানা অনাদায়ে আরো এক বছররের কারাদণ্ড দেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৮ এপ্রিল র্যাবের একটি টহল দল গোপন সুত্রে খবর পান কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের লাভলী বেগম তার বাড়িতে মাদকদ্রব্য মজুদ করেছে। র্যাব ওই বাড়িতে অভিযান চালিয়ে লাভলী বেগমকে আটক করে। পরে তার ঘর থেকে ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা হয়। পুলিশ তদন্ত শেষে লাভলী বেগমের নামে আদালতে চার্জশিট প্রদান করে। আদালত সাক্ষপ্রমাণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় তাকে এ দণ্ড প্রদান করা হয়।
ইত্তেফাক/ইউবি
