হরিয়ানায় ছয় মাসের অন্তঃসত্ত্বাকে গণধর্ষণ

আপডেট : ২৭ মে ২০১৮, ১৯:২৫
ভারতের হরিয়ানা রাজ্যের মানেসার হাসপাতালে রুটিন ‘চেকআপ’ করানের জন্য স্বামীর সাইকেলে চেপে গিয়েছিলেন এক অন্তঃসত্ত্বা নারী। ফেরার পথে শারীরিক সমস্যা বোধ করায় স্বামী তাকে অটো ধরে বাড়ি ফেরার পরামর্শ দেন।কিন্তু বুঝতেও পারেননি যে অটোতেই অপেক্ষা করছে ভয়ঙ্কর বিপদ।
 
বাড়ি ফেরার পথে একা পেয়ে তাকে তিন জন মিলে পরপর ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।গত সোমবারের সেই পৈশাচিক এই ঘটনা নিয়ে হরিয়ানার মানেসার এলাকায় তোলপাড় পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে প‌থেঘাটে নারীদের নিরাপত্তা নিয়ে।
 
লোকলজ্জার ভয়ে প্রাথমিক ভাবে ঘটনাটি চেপে যেতে চেয়েছিল ওই পরিবার।কিন্তু ঘটনার দিন চারেক পরে শেষ পর্যন্ত তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। 
 
জানা গেছে, ২৩ বছর বয়সী ওই নারী ৬ মাসের অম্তঃসত্ত্বা। বাড়ি বিহারে। স্বামীর কর্মসূত্রে মানেসারে থাকতেন।
 
পুলিশে দায়ের করা অভিযোগ অনুযায়ী, মাদক মেশানো জল খাইয়ে অটো ড্রাইভার প্রথমে ওই অন্তঃসত্ত্বাকে অজ্ঞান করে ফেলে। এর পর তিন জন মিলে তাকে গণধর্ষণ করে।
 
এদিকে ঘটনার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।চিকিৎকেরা জানিয়েছেন, ক্ষতি হয়নি গর্ভস্থ ভ্রণের।
 
ইত্তেফাক/রেজা