ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে সৌদি আরবের দুই সেনা নিহত হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। এদিকে দেশটি দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী একটি বিমানবন্দরে সৌদি সেনারা ড্রোন হামলা ব্যর্থ করেছে বলে জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, শনিবার রাতে ন্যাশনাল গার্ডের ওই দুই সেনা ‘দক্ষিণাঞ্চলীয় সীমান্তে পাহারা দিচ্ছিল।’ উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি নেতৃত্বাধীন আরব জোট হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। এএফপি।
ইত্তেফাক/সেতু
